মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্ক করলো

news-image

নিউজ ডেস্ক : নিজ নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ভ্রমণে আগ্রহী ও এখানে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছে দেশ দুটি। বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

যুক্তরাজ্য হাইকমিশন ফরেন অ্যান্ড কমনওয়েথ অফিসের বরাদ দিয়ে গত ২০ ডিসেম্বর এক ভ্রমণ সতর্কবার্তায় উল্লেখ করেছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষ্যে ১০-২৯ ডিসেম্বর রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়ে যাবে। এই নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে। সে কারণে রাজনৈতিক দলগুলোর প্রচারণা র‌্যালি ও জনসমাগমের স্থানগুলো এড়িয়ে যাওয়ার জন্য ব্রিটিশ নাগরিকদের অনুরোধ করছে যুক্তরাজ্য।

অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সকর্তবার্তায় উল্লেখ করেছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্ববাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোগত ১০ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু করেছে।

ঐতিহাসিকভাবেই বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন সামনে রেখে মানুষের ভিড় হয় এমন স্থান এড়িয়ে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের সতর্ক করেছেযুক্তরাষ্ট্র।

এছাড়া ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র দূতাবাস আলাদা ভ্রমণ সতর্কবার্তায় উল্লেখ করেছে, ২১ ডিসেম্বর বিকেল তিনটায় গুলশান ইয়ুথ ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে জনসমাগম হবে। সে কারণে জনসমাগমের স্থান এড়িয়ে চলা ও পরিচয়পত্র বহনের জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ করেছে দূতাবাস।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক