মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এই নিরপেক্ষ আচরণে বড়ই বিস্মিত হয়েছি : রনি

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় কয়েকদিন আগে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইস) বরাবর চিঠিও দিয়েছেন রনি। গত সোমবার দুপুরে সেই চিঠি ডাকযোগে প্রেরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করেন তিনি।

হামলার ঘটনার পর থেকে রনি বাসায় এক রকম অবরুদ্ধ ছিলেন। আজ বৃহস্পতিবার তিনি একা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এরপর দশমিনা উপজেলা বিএনপি অফিসে যান। সেখানে পৌঁছালে কিছু দুর্বৃত্ত দেশীয় অস্ত্র এবং লাঠি-সোটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়। তখন পুলিশ তাকে রক্ষা করে বাসায় পৌঁছে দেন।

পুলিশের এই নিরপেক্ষ আচরণে রনি ‘বড়ই’ বিস্মিত হয়েছেন বলে উল্লেখ করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ফেসবুকে তিনি লিখেন- ‘আজ এক অদ্ভূত ঘটনা ঘটল আমার জীবনে। গত প্রায় সাত দিন ধরে অবরুদ্ধ থাকতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রধান নির্বাচন কমিশনার, ডিসিসহ গলাচিপা-দশমিনার প্রশাসনের নিকট থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না- ফলে কি করা উচিত তা নিয়ে দ্বিধাগ্রস্থ সময় পার করছিলাম।’

সাবেক এ সাংসদ লিখেন, ‘ব্যক্তিগত জীবনে আমি সর্বদা নম্র, ভদ্র থাকার চেষ্টা করি। সকল পরিস্থিতি পরম ধৈর্য্য, সাহস ও বুদ্ধিমত্তা দ্বারা মোকাবেলা করি। আজ সকালেও বহু পক্ষের নানামুখী উসকানী সত্বেও নিজ সিদ্ধান্তে অটল থেকে প্রাণবন্ত অবস্থায় সময় পার করছিলাম। কিন্তু হঠাৎ করে কি যে হলো বুঝতে পারলাম না। আমার ওপর কোন জ্বীন বা ফেরেশতা ভর করেছিল কি না তাও বলতে পারব না। আমি একটি হোন্ডা নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে দশমিনার দিকে রওয়ানা হলাম।’

বিএনপির এ প্রার্থী লিখেন, ‘আমার বাসার আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকশ বিএনপি নেতা কর্মী আমার পিছু নিলেন। দশমিনা বিএনপি অফিসে যখন পৌঁছালাম তখন দেখতে পেলাম কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ, প্রশাসন, ম্যাজিষ্ট্রেট, ডিবি, এসবি সবাই এলেন। আরও এলেন আওয়ামী লীগের নামধারী গুন্ডা বাহিনী। তারা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, ইট পাটকেল নিয়ে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করল। দশমিনা থানার ওসি সাহেব তার বাহিনী নিয়ে গুন্ডাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন। গুন্ডারা পুলিশ ও প্রশাসনকে নিজেদের অনুগত বাহিনী মনে করে তাদের সঙ্গে অসম্মান জনক আচরণ শুরু করল। ডি এসবির একজন সিনিয়র সদস্য গুন্ডাদের ছবি ভিডিও করছিলেন। গুন্ডারা তাকে আক্রমণ করে বসল। পুলিশ তখন গুন্ডাদের ওপর লাঠি চার্জ শুরু করল।’

রনি আরও লিখেন, ‘দশমিনা থানার ওসি আমাকে সসম্মানে তার পুলিশী গাড়ির প্রটোকল দিয়ে নিরাপদে আমার বাসস্থানে পৌঁছে দিলেন। পুলিশের এই নিরপেক্ষ আচরণে আমি বড়ই আশ্চর্য হয়েছি। একই সঙ্গে আমার পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গিয়েছে। ধন্যবাদ দশমিনা থানা পুলিশ এবং ধন্যবাদ দশমিনার সুদক্ষ ওসি সাহেবকে। একই সঙ্গে দশমিনার দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট সাহেবকেও ধন্যবাদ যিনি, অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক