মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূরত্ব কি কমছে শাহরুখ-প্রিয়াঙ্কার?

news-image

বিনোদন ডেস্ক : দেড় বছর ধরে মুখে দেখাদেখি নেই বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। কোনো এক অজানা কারণে একে-অপরের থেকে দূরে তারা। কিন্তু গত ১২ ডিসেম্বর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে দেখা হয় দুই তারকার। সেখানে প্রিয়াঙ্কা গিয়েছিলেন তার মার্কিন স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে। শাহরুখ খানও গিয়েছেন তার স্ত্রী গৌরী খানকে সঙ্গে করে।

সেই অনুষ্ঠানে অভিমান ভুলে প্রিয়াঙ্কা তার স্বামী নিককে পরিচয় করিয়ে দেন শাহরুখ খানের সঙ্গে। নতুন এ জুটি কথা বলেন কিং খানের স্ত্রী গৌরী খানের সঙ্গেও। এরপরই নাকি শাহরুখ খান তার মান্নাতের বাড়িতে আমন্ত্রণ জানান প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে। এক সপ্তাহ আগের ঘটনা হলেও সেটি প্রকাশ হয়েছে সম্প্রতি। আর এই খবর জানার পর আশার আলো দেখছেন শাহরুখ ও প্রিয়াঙ্কার ভক্তরা। সবার মনেই জানার আগ্রহ, দুই তারকার সম্পর্কের বরফ কি তবে গলছে? উত্তর মিলবে সময় হলেও।

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথম কাজ করেছিলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকেই প্রিয়াঙ্কার প্রতি বিশেষ আগ্রহ দেখানো শুরু করেন বলিউড বাদশাহ। বিভিন্ন ছবিতে তার বিপরীতে প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য প্রযোজকদের অনুরোধ করতেন বলেও গুঞ্জন রয়েছে। সেই গুঞ্জনের সঙ্গে উঠেছিল তাদের প্রেমের গুঞ্জনও। যেটা নিয়ে এক সময় বলিউড সরগরম ছিল।

কিন্তু সেই গুঞ্জনের মধ্যেই প্রিয়াঙ্কাকে আবার শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ করে দেন অভিনেতা, গায়ক ও পরিচালক ফারহান আখতার। ২০১১ সালে মুক্তি পায় ‘ডন’-এর দ্বিতীয় সিক্যুয়েল ‘ডন ২’। শাহরুখ-প্রিয়াঙ্কার এই ছবিটিও প্রথমটির মতো সুপারহিট ও ব্যবসাসফল হয়। এরপরই শাহরুখের মান্নাতের বাড়িতে যাতায়াত বাড়তে থাকে প্রিয়াঙ্কার। কিং খানের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে দেখা যেত জংলি বিল্লিকে।

কিন্তু যত গুঞ্জন আর গুজবই ছড়াক না কেন, কোনো কিছুকেই পাত্তা দিতেন না শাহরুখ কিংবা প্রিয়াঙ্কা। তেমনই কোনো কিছু কানে তুলতেন না শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও। কেননা প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে শাহরুখ একবার একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্কটা শুধুই রূপালি পর্দার। পেশাগত সম্পর্ক ছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই।

এরই মধ্যে গত বছরের মাঝামাঝি হঠাৎ শাহরুখ-প্রিয়াঙ্কার মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। চলতি বছরের প্রথম দিকে ‘ডন’-এর তৃতীয় কিস্তি বানানোর ঘোষণা দেন পরিচালক ফারহান আখতার। এই ছবির জন্য ভাবা হয়নি প্রিয়াঙ্কাকে। তার বদলে শাহরুখের তিন ছবির নায়িকা দীপিকা পাডুকোনের কথা শোনা যায়। কিন্তু সে খবরকেও উড়িয়ে দেন ফারহান আখতার। জানান, ‘ডন ৩’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে নতুন একজন তারকাকে দেখা যাবে। কিন্তু এবার আর প্রিয়াঙ্কাকে নেওয়ার আগ্রহ দেখাননি শাহরুখ খানও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক