বিজয়নগরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালিত

1971নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রীনভ্যালী আইডিয়াল একাডেমি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ রেজাউল হক রুজির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস শিশু জেনারেল হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল¬ী বিদুৎ সমিতির সচিব জসিম উদ্দিন খান, গ্রীনভ্যালীর পরিচালক খায়রুল হক, ইজাজুর রহমান রাকিব, ইমরানুর রহমান নিপু, যুবদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী, মোঃ কামাল, কাজী মনোয়ার, মিথিলা, মোঃ রাসেল সহ আরো অনেকে।

গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাাহ্মবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজার মাঠে দিশারী সমাজ কল্যাণ সংসদের আয়োজিত বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ইসলামপুর গ্রাম একাদশকে বাজার একাদশ ২-১ ব্যবধানে পরাজিত করে। উক্ত খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে দিশারী সমাজ কল্যাণ সংসদের সহসভাপতি খায়রুল হকের সভাপতিত্বে উক্ত খেলায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল¬ী বিদুৎ সমিতির সচিব জসিম উদ্দিন খান, কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল জহিরুল হক, দিশারী সাবেক সভাপতি প্রভাষক মুনসুরুল হক আকিক, প্রধান শিক্ষক ইমরান খান, মঞ্জুরুল হক সুমন, সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার, এনায়েত মাষ্টার, শেখ ইনতিয়াজ, কাজী খালেদ প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা