,

আবারো হেনস্তার শিকার হলেন তাপসী পান্নু

news-image

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অসংখ্যবার হেনস্তার শিকার হয়েছেন বলিউড সুন্দরী তাপসী পান্নু। তবে হেনস্থার জবাব দিয়েছেন খুবই কম। সম্প্রতি আবারো একই সমস্যার সম্মুখীন হলেন এই অভিনেত্রী।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একজন পান্নুকে উদ্দেশ্য করে লেখেন, ‘তাপসী, আমি তোমার শরীরের অংশ ভালোবাসি।’ এই অভিনেত্রী জবাব দেন, ‘ওয়াও! আমি তাদেরও পছন্দ করি। কিন্তু কোন অংশটি তোমার সবচেয়ে প্রিয়? আমার তো মস্তিষ্ক।’

এমন বুদ্ধিদীপ্ত জবাবের কারণে বলাই যায়, বলিউড অভিনেত্রী তাপসী পান্নু জানেন, কীভাবে নিজের মতো করে জীবনকে এগিয়ে নিতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ‘পিংক’ অভিনেত্রী সবকিছুই শেয়ার করেন। মনের কথা প্রকাশ করতে দ্বিধা করেন না। কটূক্তির জবাব দিতেও ঠিকঠাকভাবে শিখে গেছেন তিনি। তাপসীর এমন উত্তর দেওয়ার পর বি-টাউনে শুরু হয় জোর আলোচনা।

অনেকেই বলছেন, তাপসী সাহসী উত্তর দিয়েছেন। আবার অনেকেই বলছেন, তাপসীর এই উত্তরের পর আর ট্রলের অবকাশ থাকে না। এর আগে একজন টুইটারে তাপসীর উদ্দেশে লিখেছিলেন, বলিউডে সবচেয়ে বাজে চেহারার অভিনেত্রী। আশা করি, তাকে আর দেখতে হবে না, দু-তিনটি সিনেমার পর এমনিতেই তিনি বলিউড থেকে বের হয়ে যাবেন।’

ওই কটূক্তিরও যথোচিত জবাব দিয়েছিলেন তাপসী পান্নু। উত্তরে লিখেছিলেন, ‘কিন্তু তিনটি সিনেমা তো এরইমধ্যে হয়ে গেছে।’ মুলক, মনমর্জিয়া ও বদলার নাম উল্লেখ করে তাপসী আরো লেখেন, ‘আপনাকে হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু আমি আরো দুটি সিনেমার চুক্তি সেরে ফেলেছি। আমার সঙ্গে তো আপনাকে থাকতেই হচ্ছে।’

‘মিশন মঙ্গল’ শিরোনামের নতুন আরেকটি সিনেমায় দেখা যাবে তাপসীকে। এ সিনেমায় আরো অভিনয় করবেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, শরমন যোশি ও কৃতী কুলহরি। ভারতের মঙ্গল অভিযানের গল্প নিয়ে এ সিনেমার চিত্রনাট্য রচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর