মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই: নাসিম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত করে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করা হয়েছে।

আওয়ামী লীগের আমলেই স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ কারিগরি শিক্ষার গুণগতমান উন্নীত করে শিক্ষকদের বৈশাখী ভাতাও প্রদান করা হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই।’

বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার দল ক্ষমতায় থেকে জঙ্গির উত্থান করেছিলো। হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিলো। তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।’

ড. কামাল হোসেনকে একজন নীতি আদর্শহীন মানুষ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা নিজের বিবেককে বিক্রি করেছেন, যাদের আদর্শ নেই। তারা দেশের জন্য কী করবেন?

৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল। দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভোলেনি। এ দেশের মানুষ ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের সমুচিত জবাব দেবে।’

রানী দীনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক ও এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক