মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের মধ্যে ভোটাধিকারের সঠিক প্রয়োগ নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে : ড. কামাল

news-image

ডেস্ক রিপোর্ট : আইনশৃংখলা বাহিনীর ভূমিকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, জনগণের মধ্যে ভোটাধিকারের সঠিক প্রয়োগ নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে।সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙে গেছে।

আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নির্বাচনে প্রশাসন সঠিক আচরণ করছে না অভিযোগ করে ড. কামাল বলেন, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। পুলিশকে থামান।

নির্বাচন সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ড. কামাল হোসেন বলেন, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন।

ড. কামাল হোসেন আরও বলেন, দুর্বল আদালত হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। মানবাধিকার সুরক্ষিত হয় না। তাই আদালত-বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করাটা জরুরি।

বিচারকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রবীণ এ আইনজীবী বলেন, যেসব বিচারপতি অতীতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, পরবর্তী সময়ে তাদের ধিক্কার পেতে হয়েছে।

ড. কামাল বলেন, আমাদের সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে। এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করে গেছেন। অথচ সেই সংবিধান এখন মানা হচ্ছে না।

‘যেসব বিষয় বঙ্গবন্ধু সারাজীবন অনুশীলন করেছেন, যেসব বিষয়ে তার স্বাক্ষর আছে, সেগুলো প্রতিপালন না করলে তাকে অসম্মান দেখানো হয়। শুধু দেয়ালে তার ছবি রাখলেই তাকে শ্রদ্ধা জানানো হয় না’-যোগ করেন ড. কামাল।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, সংবিধানে আইনের শাসনের কথা বলা আছে। গণতান্ত্রিক অধিকারের কথা বলা আছে। ভোটের অধিকারের কথা বলা আছে। সংগঠন করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। এগুলো বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামরা মেনে গেছেন।

তিনি বলেন, অথচ আজকে সর্বত্র মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেশের মানুষের ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। এসব লঙ্ঘনের মধ্য দিয়ে তাদের (জাতীয় নেতা) অসম্মান করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক