,

অস্কার থেকে বাদ পড়ল ‘ডুব’

news-image

বিনোদন ডেস্ক : অস্কারের ৯১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছিলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’। অস্কারে ‘বিদেশি ভাষার ছবি বিভাগে’ প্রতিযোগিতায় অংশ নেয় ছবিটি। কিন্তু বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি ‘ডুব- নো বেড অব রোজেস’।

মঙ্গলবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসরের বিদেশি ভাষার ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেখানে নেই মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’।

এবার চলচ্চিত্র পুরস্কারের এ আসরে অ্যাকাডেমির সদস্যরা অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া ছবিগুলো দেখেন। এখানে ছিলো ডুবও। এখান থেকে সংক্ষিপ্ত তালিকায় মোট ৯টি ছবিটি জায়গা পেয়েছে। স্থান পাওয়া ছবিগুলো হচ্ছে, ‘দ্য গিল্টি’ (ডেনমার্ক), ‘বার্ডস অব প্যাসেজ’ (কলম্বিয়া), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মানি), ‘শপলিফটার্স’ (জাপান), ‘অ্যায়কা’ (কাজাখিস্তান), ‘কেপেরনওম’ (লেবানন), ‘রোমা’ (মেক্সিকো), ‘বার্নিং’ (দক্ষিণ কোরিয়া), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড)।

অস্কারে জমা পড়া ছবির মধ্যে ফারুকীর তৃতীয় ছবি এটি। এর আগে তার নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ অস্কারে জমা পড়েছিলো। ডুব ছবিতে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। তার সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্র, রোকেয়া প্রাচীসহ অনেকে। ছবিটি মুক্তির পর এটি প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে অভিযোগ উঠে বেশ সমালোচনাও হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর