মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান-কোনালের কণ্ঠে ‘হাতেখড়ি’

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরের (২০১৯) শুরুতে ‘হাতেখড়ি’ শিরোনামের দ্বৈতগান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন ইমরান ও কোনাল।

কোনো মেঘের ছেঁড়া পালে/ভাসে তোমার প্রেমের তরী/তুমি আমার ভালোবাসার/প্রথম ‘হাতেখড়ি’- এমন কথার গীতিকাব্যটি রচনা করেছেন শরীফ আল দ্বীন। সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এরইমধ্যে গানটিতে কণ্ঠ দেন ইমরান। দু’একদিনের মধ্যেই কোনাল কণ্ঠ দেবেন বলে জানান সুরকার নাজির মাহমুদ।

এ প্রসঙ্গে নাজির মাহমুদ বাংলানিউজকে বলেন, ব্যক্তিগতভাবে গানটি আমার খুবই পছন্দের। এটি ক্লাসিক্যাল মেলোডি ঘরানার একটি গান। কথার উপর সুর বসানোর পর মনে হলো, ইমরান-কোনালের কণ্ঠে গানটি ভালো যাবে। তাই তাদের কণ্ঠেই গানটি তুলে দিলাম। আশা করি, গানটি দর্শক-শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পাবে।

সপ্তাহ খানেকের মধ্যে গানটির ভিডিওর শুটিং শুরু হচ্ছে। নতুন বছরের (২০১৯) শুরুতে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে প্রকাশ পাবে বলে জানান নাজির মাহমুদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক