সারা দেশে বিজিবি মোতায়েন

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা  এ তথ্য নিশ্চিত করেন।মোহসিন রেজা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরেই ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।

মোহসিন রেজা জানান, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এ ছাড়া সারা দেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছেন।

 

এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা