,

মানহানি মামলা খারিজ মির্জা ফখরুলের

54972_faডেস্ক রির্পোট :পরপর পাঁচটি ধার্য তারিখে বাদীপক্ষ আদালতে অনুপস্থিত থাকায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দেন। আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলায় তার বিরুদ্ধে এই মামলা দেয়া হয়। আজ সকালে মামলা ধার্য তারিখে আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টার দিকে ঢাকার সিএমএম আদালদের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালতে হাজিরা দেন তিনি। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ফৌজদারি ২৪৭ ধারায় মির্জা ফখরুলকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। পরপর ৫টি তারিখে কোনো পদক্ষেপ ছাড়া বাদী অনুপস্থিত মর্মে এ অব্যাহতি চাওয়া হয়। আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করার মৌখিক নির্দেশ দিয়েছেন বলে জানান তার আইনজীবীরা। ২০১০ সালের ১৮ই জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা