,

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

news-image

অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস। অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।

‘অভিবাসী অধিকার-মর্যাদাও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সরকার জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

গতকাল সোমবার প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এই কর্মসূচি ঘোষণা করেন।

অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে রৌনক জাহান বলেন, চলতি বছর ৭ লাখ ১২ হাজার ৩৪২ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গমন করেছেন। এছাড়াও জাপানসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপাপ্ত কর্মীদের পাঠানো হচ্ছে। জাপানসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মীদের পাঠানোর লক্ষ্যে সারাদেশে পিছিয়ে পড়া জেলাগুলো থেকে কর্মী বাছাই করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে উপলক্ষে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইম-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। পরে তিনি আন্তর্জাতিক অভিবাসী মেলা উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর