মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের চাকরি দেওয়া হবে

news-image

নিউজ ডেস্ক : বগুড়া-৬ (সদরে) আসনে বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের চাকরি দেওয়া হবে, চাকরি না হওয়া পর্যন্ত তাদের বেকার ভাতা দেওয়া হবে।

শনিবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনে গণসংযোগকালে ফখরুল এ এসব কথা বলেন।

ফখরুল বলেন, আপনাদের একটি ভোট সবকিছু পাল্টে দিতে পারে। দেশনেত্রী খালেদা জিয়া জেল থেকে মুক্ত ও তারেক রহমান বিদেশ থেকে ফিরতে পারেন। মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবে।

তিনি বলেন, সরকারের এখনও বোধোদয় হয়নি; তারা রাষ্ট্রযন্ত্র সঙ্গে নিয়ে জোড় করে ক্ষমতায় থেকে জনগণকে ভোট দিতে কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চাইছে। হামলা-মামলা অব্যাহত রয়েছে। আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে; তাই আমরা সব বাধা উপেক্ষা করে শেষদিন পর্যন্ত মাঠে থাকব।

বিএনপি মহাসচিব বলেন, গেলো ১০ বছরে বগুড়ায় আওয়ামী লীগ কোনো উন্নয়ন করেনি। বিমাতাসুলভ আচারণ করেছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে সারাদেশের মতো বগুড়ায়ও ব্যাপক উন্নয়ন করেছে।

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ করা হবে। সিটি কর্পোরেশন করা হবে। এখানে পূর্ণাঙ্গ বিমানবন্দর করা হবে। একইসঙ্গে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হবে।

সরকারকে ‘হামলা-মামলাবাজ’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, এই সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ এখন পরিবর্তন চায়।

এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক