মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো প্রার্থী বা দলকে অহেতুক হয়রানি না করতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে: ইসি রফিকুল

news-image

নিউজ ডেস্ক : কোনো প্রার্থী বা দলকে অহেতুক হয়রানি না করতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমার কাছে সব প্রার্থীই প্রার্থী, সব দলই দল। পুলিশ কাউকেই অহেতুক হয়রানি করবে না। তবে কারো বিরুদ্ধে যদি আমলযোগ্য অপরাধ হয়, যদি সত্যি সত্যি কেউ অপরাধ করে সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক বা অন্য কোনো দল করুক তাদেরকে ছাড় না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’

শনিবার সকালে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আযোজিত ‘সচেতনতা উন্নীতকরণে নির্বাচনে নারীর নিরাপত্তা ও নিরাপদ অংশগ্রহণ’ বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিভিন্ন ধরণের একপেশে সংবাদ দেখে নির্বাচন কমিশন বিভ্রান্ত হচ্ছেন বলে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরও বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরুন, নির্বাচন কমিশন অবশ্যই অ্যাকশন নিবে। একপেশে সংবাদ করে জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামান, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একটি র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক