মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য: ওবায়দুল কাদের

news-image

অনলাইনডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়নের ধারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য।মওদুদ অহমদের ডাকে জনগণ সাড়া দেয় না। তার বেলা শেষ হয়ে গেছে। আপনারা চেহারা দেখে ভোট দিবেন না, উন্নয়ন দেখে ভোট দিবেন, কাজের লোককে ভোট দিবেন।’

তিনি শনিবার বিকেল ৫টায় নোয়াখালীর-৫ আসনের (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) কবিরহাট উপজেলার নবগ্রাম বাজারে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভোটের বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ভাঙ্গা হাট আর মিলবে না। যত দিন যাচ্ছে ততই তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে।’

মওদুদ চোখে পড়ার মতো তার ক্ষমতা থাকাকালীন ২২ বছরে ২২টি কাজও দেখাতে পারবেন না।আওয়ামী লীগের সরকার নোয়াখালী-৫ আসনের ৯৩শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বিএনপির নেতা তারেক রহমান বিদ্যুৎ এর খাম্বা ব্যবসা করেছে। মানুষের মাঝে খাম্বা ছাড়া কিছুই দিতে পারেনি। সব দলের কাছে শুধুু একটা কথা নোয়াখালীর দুঃখ হলো নোয়াখালীর খাল। সে খালের কাজ সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে। এ কাজের বিনিময়ে আমাকে সব দলের লোকজন ভোট দিবেন।

তিনি আরো বলেন, ‘আমি বিগত বছরগুলোতে সাড়ে ৪হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছি।আগামীতে নির্বাচিত হলে প্রত্যেক এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে। সোনাপুর জোরালগঞ্জ সড়কসহ এ এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট বাকি রাখিনি। গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার করার জন্য শেখ হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর ২শত কোটি টাকা ব্যয়ে মুছাপুর ক্লোজারের কাজ শেষ করে এ এলাকার জনগণকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।’

মহাজোটের বিদ্রোহীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা অপেক্ষা করুন দ্রুত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হুশিয়ারি দেওয়ার পরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় ১৮টি আসনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার প্রতীক হলো নৌকা, বিজয়ের মাঝে নৌকার বিজয় অবশ্যই হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, স্বাধীনতা ব্যাকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার, চরএলাহী বাজার, আশা বাজার, গাংচিলে গণসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক