মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামালকে ঢাকায় রেখে ময়মনসিংহমুখে প্রচারে ঐক্যফ্রন্ট নেতারা

news-image

কথা ছিল কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচার হবে ময়মনসিংহ অঞ্চলে; কিন্তু অসুস্থতার কারণে তাকে ঢাকায় রেখেই রওনা হলেন জোটের নেতারা।শনিবার দুপুরের পর গাড়িবহর নিয়ে ময়মনসিংহ অভিমুখে রওনা হন কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে সঙ্গে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।দুপুরে ২টায় উত্তরার জসিমউদ্দিন সড়কে ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসার সামনে থেকে রওনা হন তারা।সফরে তারা প্রথম পথসভাটি করেন টঙ্গীতে ধানের শীষ প্রার্থী বিএনপির সালাহউদ্দিন সরকারের বাসার সামনে। এরপর শেরপুর পর্যন্ত আরও ছয়টি স্থানে নির্বাচনী সভা করবেন তারা। শেরপুর পৌর পার্ক চত্বরে পথসভার মধ্য দিয়ে এক দিনের এই কর্মসূচি শেষ হবে।

মাওনা চৌরাস্তায় গাজীপুর-৪ আসনের প্রার্থী ইকবাল সিদ্দিকী, ত্রিশালে ময়মনসিংহ-৭ আসনের প্রার্থী মাহবুবুর রহমান লিটন, ভালুকায় ময়মনসিংহ-১১ আসনের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ শহরে ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী আবু ওহাব খন্দকার, ফুলপুরে ময়মনসিংহ-২ আসনের প্রার্থী  শাহ শহীদ সারোয়ার, নকলায় শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরী এবং শেরপুর সদরে শেরপুর-২ আসনের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াংকার জন্য ভোট চাইবেন ঐক্যফ্রন্ট নেতারা।

এই সফর দলে রয়েছেন জেএসডির রব, বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। ছয়টি গাড়ি নিয়ে এই যাত্রা শুরু করেছেন তারা।ঐক্যফ্রন্ট নেতারা জানিয়েছেন, এই সফরে জোটের শীর্ষ নেতা কামাল হোসেনের থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অংশ নিচ্ছেন না।৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের এটি প্রথম রোড মার্চ।

গত ১৩ ডিসেম্বর সিলেটে হজরত শাহ জালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করে কামাল হোসেনের নেতৃত্বে জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক