মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লব হবে : মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লব হবে বলে মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা নির্বাচন পর্যন্ত আছি, ২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে পড়ে আছি।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন মান্না এ কথা বলেন।

আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিস্তম্ভের কাছেই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা করা হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তবে হামলায় ড. কামালের কোনো ক্ষতি হয়নি। ওই হামলা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচার শুরু করতে যাবেন সমস্ত প্রটোকল নিয়ে, এটা তিনি যেতে পারেন না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলতে চাই, প্রধানমন্ত্রীর প্রটোকল প্রত্যাহার করা হোক, মন্ত্রীদের সব প্রটোকল বন্ধ করা হোক, গ্রেপ্তার করা হোক। যদি মনে করেন, এরকম করে নির্বাচন পার হয়ে যেতে পারবেন, পারবেন না। আমরা নির্বাচন পর্যন্ত আছি, ২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে পড়ে আছি। কিন্তু ৩০ ডিসেম্বর এই কামড় অন্যদিকে চলে যাবে। ৩০ ডিসেম্বর ব্যালেট বিপ্লব করবে।

সারা দেশে বিভিন্ন প্রার্থীদের ওপর হামলার পরে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগ করেছেন, কোনো রকম প্রতিকার করেনি। গত বৃহস্পতিবার সিইসি এমন মন্তব্য করেছে যা কমিশন সরাসরি আমাদের বিরুদ্ধে ও সরকারের পকেটে চলে যাওয়ার মতো আচরণ করছেন।’

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনসহ জাতীয় এক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক