,

অনস্ক্রিন চুমু খেয়ে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মনে হচ্ছে?

news-image

বিনোদন ডেস্ক : ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর এবার ‘জিরো’। ফের বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে। যেখানে শাহরুখ ও ক্যাটরিনার সঙ্গে রয়েছেন আনুষ্কা শর্মাও। প্রথমে টিজার, পরে ট্রেলার মুক্তি পাওয়ার পর এবার সামনে এল ‘জিরো’-এর আরও একটি গান ‘হুসন পরচম’। যেখানে ফের ঝলসে ওঠেন ক্যাটরিনা কাইফ।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে ‍উল্লেখ করা হয়, ‘হুসন পরচম’ সিনেমা মুক্তির দিন সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাটরিনা। যেখানে শাহরুখের সঙ্গে অনস্ক্রিন চুম্বন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। বলা হয়, ‘জিরো’তে শাহরুখ খানকে অনস্ক্রিন চুমু খেয়ে কি নিজেকে তার ‘সৌভাগ্যবান’ বলে মনে হচ্ছে? যার উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন ক্যাটরিনা। একইসঙ্গে জানান, শাহরুখ খানের সঙ্গে তার যে অনস্ক্রিন চুম্বনের দৃশ্য রয়েছে, তাতে তিনি কেন নিজেকে সৌভাগ্যবান মনে করবেন? উল্টো তাকে চুমু খাওয়ার জন্য শাহরুখ নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মনে করছেন। এমনও দাবি করেন ক্যাটরিনা।

যদিও গোটা বিষয়টি বেশ মজার ছলেই সামলে নেন বলিউডের ‘বার্বি ডল’। এর আগে ‘যাব তাক হ্যায় জান’-এ শাহরুখ খানের সঙ্গে প্রথম চুম্বন দৃশ্যে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ।

‘জিরো’ সিনেমার শুটিং শেষ করে ইতিমধ্যেই সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমার শুটিং শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান খান। সম্প্রতি এই সিনেমার পোস্টারও শেয়ার করেন পরিচালক আলি আব্বাস জাফর। প্রিয়াঙ্কা চোপড়া সরে যাওয়ার পরই এই সিনেমায় সালমানের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা।

শোনা যায়, পারিশ্রমিক নিয়ে বচসার জেরেই শেষ পর্যন্ত সালমান খানের ‘ভারত’ থেকে সরে যান পিগি। কিন্তু, টিম ‘ভারত’ স্পষ্ট জানিয়ে দেয়, মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্যই নাকি এই সিনেমা থেকে সরে যান প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর