মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ রায় দিবেন : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িকতার বিপক্ষে ও মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ রায় দিবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে মিরপুর জাতীয় স্মৃতিসৌধে জাতীর কৃতী সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

বিএনপিকে সাম্প্রদায়িকতার ধারক হিসেবে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিবে, স্বাধীনতার আদর্শের পক্ষেই রায় দিবে। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এই বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে।’

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দ্যূত ও মন্ত্রীরা। এ সময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক