মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা মোতায়েন ২৪ ডিসেম্বর

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান তিনি।ইসি সচিব বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মাঠে নামবে এবং ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়া হবে।

এছাড়া বিজিবি মোতায়েনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ২২ ডিসেম্বর বিজিবি মোতায়েন এবং ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়ার প্রস্তাব উঠেছে। বিষয়টি শনিবার চূড়ান্ত করা হবে।ভোটের দিনে সাংবাদিকদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না জানিয়ে ইসি সচিব বলেন, সাংবাদিকের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না, তবে সাংবাদিকদের নিয়ম মেনে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে বুথের ভেতর ঢুকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

এছাড়া অনিবন্ধিত বা নাম সর্বস্ব গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে বলেও জানান ইসি সচিব হেলালুদ্দীন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

সূ্ত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক