,

দুজনের নিহত হওয়ার বিষয়টি মোটেই ছোট ঘটনা নয় : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শুরুতেই সংঘর্ষে দুজনের নিহত হওয়ার বিষয়টি মোটেই ছোট ঘটনা নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। প্রাণহানির ঘটনা দুটির পেছনের কারণ অনুসন্ধান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।

নুরুল হুদা বলেন, প্রচারণার শুরুতেই দুটি জীবন ঝরে গেছে, যা মোটেই কোনো ছোট ঘটনা নয়।

প্রাণহানির ঘটনা দুটির পেছনের কারণ অনুসন্ধান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে তিনি বলেন, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম একটি বিশেষ পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটার প্রয়োজন আছে।

২০১৪ সালের নির্বাচনের সহিংসতার মতো পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য রাখারও নির্দেশ দিয়েছেন নুরুল হুদা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর