,

৩০ তারিখ বিজয়ের বিকল্প নেই : এইচটি ইমাম

news-image

নিউজ ডেস্ক : দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচাতে ৩০ তারিখ বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, একই মাসে আরও একটা বিজয় হবে ভোটের মাধ্যমে।

আজ বুধবার নগরীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রাজনৈতিক যোগাযোগ ও প্রচারাভিযান প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাস্টার ট্রেইনার ও পোলিং এজেন্টদের উদ্দেশে এইচটি ইমাম বলেন, আপনারা মন দিয়ে কাজ করবেন। মাঠে ঝাঁপিয়ে পড়বেন। দেশ উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে এটা ধরে রাখতে হবে। আপনারা সব কেন্দ্রে যাবেন, আমাদের কথা মানুষকে বলবেন। নিজ নিজ এলাকায় পোলিং এজেন্টের পাশাপাশি দলীয় প্রচার চালাবেন।

তিনি আরো বলেন, আপনারা দায়িত্ব পালন করবেন দৃঢ় সংকল্প নিয়ে। প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন। কে কী কাজ করবেন ভাগ করে নেবেন।

জানা গেছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ জন মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সব মাস্টার ট্রেইনাররা ৩০০ আসনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর