মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে স্বাগত জানাতে সারা কোটালীপাড়া বর্ণিল সাজে সেজেছে

news-image

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেল ৩টায় তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুত্ফার রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

আর এ উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত সারা কোটালীপাড়া আজ বর্ণিল সাজে সেজেছে। নারী-পুরুষ নির্বিশেষে মিছিল নিয়ে সকাল থেকেই কোটালীপাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে সভাস্থলে আসতে শুরু করেছে। তাদের হাতে শোভা পাচ্ছে নির্বাচনী প্রতীক নৌকা। রঙবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সভাস্থলে আসা মানুষের মিছিলে আগতদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সভাস্থলসহ আশপাশের এলাকা।

ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতির জনক কন্যা শেখ হাসিনাকে বরণ করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রথম নির্বাচনী জনসভা থেকে আসবে গুরুত্বপূর্ণ নির্দেশনা- এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এই জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কোটালীপাড়া উপজেলা সদরসহ এর আশপাশের এলাকা।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার বলেন, আজকের জনসভা হবে স্মরণকালের স্মরণীয় জনসভা। সভাকে সফল করতে জাতির জনকের স্মৃতিবিজড়িত কোটালীপাড়া প্রস্তুত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর বলেন, প্রিয় নেত্রীর জনসভাকে সফল করতে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সভাস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক