,

বিএনপি নেতা দুলু গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো.মাহবুব আলম বলেন, শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুলুর একান্ত ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি আমাদের সময়কে জানান, আজ ১১টার সময় বাসা থেকে ডিবি পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী।

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করলে সোমবার তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত। কিন্তু মঙ্গলবার হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন।

পরে মঙ্গলবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি বুধবার আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর