মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুরফুরে মেজাজে শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। সম্প্রতি ‘বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৮’ অংশ নিতে দুবাই গিয়েছিলেন শ্রাবন্তী। অনুষ্ঠান তো ছিলই। পাশাপাশি দুবাইকে নতুন করে আবিষ্কারও করেছেন তিনি।

এই সফরে শ্রাবন্তী মরুভূমিতে একটি ঈগলের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। আর সেটি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য পোস্ট করেছেন। ছবিতে হাস্যোজ্বল শ্রাবন্তী দেখলেই বোঝা যায় তিনি কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন।

কদিন আগেই শ্রাবন্তী অভিনীত ‘বাঘ বন্দি খেলা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমায় তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। এছাড়া নায়িকা এই মুহূর্তে হরনাথ চক্রবর্তীর ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ এবং অভিমন্যুর ‘টেকো’র কাজ করছেন শ্রাবন্তী।

এছাড়া শ্রাবন্তী বাংলাদেশের ‘যদি একদিন’ নামে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খান। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

সিনেমায় তাহসান-শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী রাইসাকে। সম্প্রতি সিনেমাটির টিজার অনলাইনে প্রকাশ হয়। এটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক