ড. রেজা কিবরিয়ার প্রতীক বরাদ্দপত্র গ্রহণ করেনি রিটানিং অফিসার

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার ধানের শীষ প্রতীক বরাদ্দপত্র (চিঠি) গ্রহণ করেননি রিটানিং অফিসার। রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হবিগঞ্জের ৪টি আসনের বিভিন্ন দলের প্রার্থীরা প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেন। ড. রেজা কিবরিয়া তার প্রতিনিধি’র মাধ্যমে বিকালে ৫টার কয়েক মিনিট আগে হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাহদুল কবীর মুরাদের নিকট প্রেরণ করেন। এ সময় রিটার্নিং অফিসার ড. রেজা কিবরিয়ার প্রতীক বরাদ্দের চিঠির মূল কপি না হওয়ায় ও চিঠিতে রেজা কিবরিয়ার স্বাক্ষর না থাকার কারণে চিঠিটি গ্রহণ করেননি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, প্রার্থীদেরকে মহাসচিবের স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দ দেয়ায় চিঠির মূল কপি রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হয় এবং চিঠির মধ্যে প্রার্থী সত্যায়িত স্বাক্ষর থাকতে হবে। কিন্তু ড. রেজা কিবরিয়ার প্রতীক বরাদ্দপত্রের চিঠির মূল কপি দাখিল করেননি। তিনি ফটোকপি দাখিল করেছেন এবং চিঠিতে রেজা কিবরিয়া স্বাক্ষরও ছিল না। এ কারণে আমরা তার প্রতীক বরাদ্দের চিঠিটি গ্রহণ করেনি।

এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া জানান, আমি ঢাকায় থাকায় প্রতীক বরাদ্দের চিঠি রবিবার ই-মেইলে মাধ্যমে আমার প্রতিনিধি’র মাধ্যমে রিটানিং কর্মকর্তার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু রিটার্নি অফিসার তা গ্রহণ করেননি। তবে আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামীকাল সকাল ১০টায় আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে প্রতীক বরাদ্দপত্র দাখিল করবো। আশা করি ধানের শীষের প্রতীক পাবো।

এদিকে ড. রেজা কিবরিয়ার প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসার না গ্রহণ করার বিষয়টি ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলা জুড়ে আলোচনা শুরু হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা