,

৩৩ দিন পর কার্যকর চার মন্ত্রীর পদত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : পদত্যাগপত্র জমা দেওয়ার এক মাসেরও বেশি সময় পর চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আজ রোববার রাতে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তিনি বলেন, এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করে ছাপার জন্য তা বিজি প্রেসে পাঠিয়েছেন।

এই চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান। গত ৬ নভেম্বর সন্ধ্যায় তাঁরা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এর আগে ওই দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।

এত দিন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৪ জন পূর্ণ মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী ছিলেন। এখন টেকনোক্র্যাট চার মন্ত্রী বাদ পড়লেন। এর বাইরেও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া ৭ জন উপদেষ্টা রয়েছেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর