মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনের মামলায় আটক ভারতের এই জনপ্রিয় তারকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি ‘সাথ নিভানা সাথিয়া’। এ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করে অনেক সুনাম কুড়িয়েছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বেশিরভাগ মানুষের কাছেই তিনি এখনও ‘গোপী বহু (বউ)’ নামেই পরিচিত। সম্প্রতি এক হিরা ব্যবসায়ীর হত্যাকাণ্ডে আটক হয়েছেন এই অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিরা ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি হত্যার ঘটনায় আটক হয়েছেন দেবলীনা ভট্টাচার্য। গতকাল শনিবার তাকে মুম্বাইয়ের গুয়াহাটি এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বর্তমানে দেবলীনাকে ঘাটকোপারের পেন্ড নগর থানায় রাখা হয়েছে। এই খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই ব্যবসায়ীর সঙ্গে তার কী সম্পর্ক তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর থেকে নিখোঁজ আছেন ৫৭ বছর বয়সী এই ব্যবসায়ী। ঘটনার দিন তিনি আন্ধেরি এলাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। এরপরই তার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। নিখোঁজের সাত দিন পর মহারাষ্ট্রের কাছাকাছি একটি জঙ্গল থেকে বিকৃত অবস্থায় রাজেশ্বরের দেহ উদ্ধার করে পুলিশ।

ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি যেদিন থেকে নিখোঁজ হন, তার সেদিনের কল লিস্টে ক্ষমতাসীন বিজেপি নেতা সচিন পাওয়ারের অসংখ্য কল পাওয়া গেছে। এর জের ধরে সচিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে বর্তমানে সচিনের একটি টিভি সিরিজে কাজ করছেন দেবলীনা। আর সে কারণেই দেবলীনাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের ধারণা, হিরা ব্যবসায়ীর খুনের পেছনে আর্থিক অসঙ্গতি কারণ হিসেবে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক