,

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাওলাদারের রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপি হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।

এই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসিও তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার। আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী।

আইনজীবী আবিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির ৭ ডিসেম্বর নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচনে প্রার্থিতা পেতেই এই রিটটি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর