,

‘জ্যাম’-এ ফেরদৌস-পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা ও ড্যান্স পারফর্মেন্স করতে দেখা যায় তাদের। দুই তারকার বন্ধুত্বটাও বেশ ভালো। পূর্ণিমা নিজেই বহুবার বলেছেন ইন্ডাস্ট্রিতে ফেরদৌস তার সবচেয়ে ভালো বন্ধু।

এবার এই ভালো বন্ধুর সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরু করেছেন পূর্ণিমা। নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে ছবিটি নির্মিত হচ্ছে। নাম ‘জ্যাম’।

সম্প্রতি ফেরদৌস-পূর্ণিমা ছবিটির শুটিং শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক ফেরদৌস।
পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এ ছবিতে আরও অভিনয়ের কথা রয়েছে আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্তের।

ছবির মূল ভাবনা প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

নায়ক মান্না জীবিত থাকা অবস্থায় প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে বহু হিট সুপার হিট চলচ্চিত্র নির্মিত হয়েছে।
তার মৃত্যুর পর আবারও প্রতিষ্ঠানটির দায়িত্ব তুলে নিয়েছেন শেলী মান্না।

এর আগে কৃতাঞ্জলি থেকে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আমি জেল থেকে বলছি’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’, ‘পিতা-মাতার আমানত এর মতো ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে সবশেষ নির্মিত হয় এফ আই মানিক পরিচালিত ‘পিতা-মাতার আমানত’।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর