,

ভারতে সম্মাননা পেলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যাল আয়না ২০১৮’ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্বকারী এই অভিনয়শিল্পীকে ‘আয়না ২০১৮’ শীর্ষক সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয়। অপু বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দেন ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যালের প্রধান আয়োজক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু।

অপু বিশ্বাস বলেন, ‘এই সম্মাননা পাওয়াটা আমার জন্য খুবই আনন্দের। সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণারও। এই পুরস্কার আমার ভক্তদেরও। ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মী, পরিবারের সদস্যদেরও।’

অনুষ্ঠানে তার সঙ্গে সম্মাননা পেয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। ভারতের অনেক জনপ্রিয় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনত্রেী জয়া প্রদাও।

অপু জানান, অনুষ্ঠানে ঢাকাই সিনেমা কথা হয়েছে অনেকের সঙ্গে। দেব বাংলাদেশি সিনেমার অনেক প্রশংসা করেছেন। শাকিব খানের অভিনয় ও জনপ্রিয়তা নিয়েও প্রশংসা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর