মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম্বানির মেয়ের বিয়েতে উড়ে এলেন হিলারি

news-image

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারতে উড়ে এসেছেন। উপলক্ষ ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে অতিথি হওয়া।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ইশা আম্বানি। মুকেশ ও নীতি আম্বানির মেয়ের বিয়েতে শুরু হয়েছে বিশাল রাজকীয় আয়োজন। ১২ ডিসেম্বর হবে বিয়ের মূল অনুষ্ঠান। তবে গত শুক্রবার থেকে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা। শনিবার ইশার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। ইশার বিয়ের অনুষ্ঠানে হাজির হতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে দিল্লি আসেন তিনি। মুকেশ ও নিতা আম্বানি হিলারি ক্লিনটনকে ফুল হাতে দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় ছবিও তোলেন তারা।

ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে এসেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ছবি: সংগৃহীত

শনিবার হিলারি ক্লিনটন ছাড়াও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ক্রিকেট তারকা, বলিউড তারকা, ব্যবসায়ীরাও ছিলেন। শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, ক্যাটরিনা কাইফ, আমির খান, সালমান খান, করণ জোহর, বরুণ ধাওয়ান, নবদম্পতি নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া, জাহ্নবি কাপুর, জহির খান ও তার স্ত্রী সাগরিকা, ঐশ্বরিয়া রায়সহ বচ্চন পরিবারের অনেকেই এসেছেন।

১২ ডিসেম্বর উদয়পুরে হবে মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত হবেন অরিজিত্‍ সিং ও এ আর রহমানের মতো তারকারা। ওই অনুষ্ঠান বিশেষ পারফরম্যান্স করবেন প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান। আর বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি আনতিল্লাতে।

মেয়ে ইশার সঙ্গে মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত

জয়পুর থেকে উদয়পুরের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে বিশেষ বিমানের। এ জন্য জয়পুর বিমানবন্দরে ১০০টি বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে।

ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

এ বছরের সেপ্টেম্বরে ইতালির লেক কমোতে ইশা আম্বানি ও আনন্দ পরিমলের বাগদান হয়। এর আগে বছরের শুরুর দিকে একটি মন্দিরে পরিমল ইশাকে প্রস্তাব দেন।

ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক