মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাদ পড়ছেন মনির খান

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান। এজন্য প্রায় ১০ বছর ধরে এলাকায় দলীয় কার্যক্রম ও গণসংযোগ করেছেন। কিন্তু এমপি নির্বাচনে অংশ নেওয়ার সেই আশা অনেকটা ফিকে হয়ে গেছে তার।

বিভিন্ন গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, জামায়াত ইসলামীকে বিএনপি যে ২৫টি আসন দিতে চেয়েছে তার মধ্যে ঝিনাইদহ-৩ আসনটিও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপির জামায়াত ইসলামীকে ছেড়ে দিচ্ছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক