মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আপিল শুনানি চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানিতে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন- এরশাদুর রহমান (নেত্রকোনা-১, বাতিল, কামরুল ইসলাম মো. ওয়ালিদুল (ময়মনসিংহ -৪, বাতিল), আলমগীর কবির (ময়মনসিংহ-৯, বাতিল), এম এ রাজ্জাক খান (ময়মনসিংহ-৭ , বাতিল), মো. জাকির হোসেন (নেত্রকোনা-৫, বাতিল), সামীউল আলম (ময়মনসিংহ-৩, বাতিল), এম এ রাজ্জাক খান, (ময়মনসিংহ-৭, বাতিল), মো. জাকির হোসেন( নেত্রকোনা-৫ , বাতিল, আহসানুল আলম কিশোর (কুমিল্লা-৩ বাতিল), শফী আহম্মেদ ৯নেত্রকোনা-৪ বাতিল, মাসুম বিল্লাহ (বিকল্পধারা, জামালপুর-৩ বাতিল), রুহুল আমিন চৌধুরী (কুমিল্লা-১০ বাতিল), এস এম আশরাফুল হক ময়মনসিংহ -১১ বাতিল , মাওলানা আবু সাঈদ (চট্টগ্রাম-১১, বাতিল)।

যাদের মনোনয়ন বৈধ তারা হলেন- নাঈম জাহাঙ্গীর (গণফোরাম, জামালপুর-৩ বৈধ), আব্দুল কাইয়ুম খান (ইসলামী আন্দোলন, নেত্রকোনা-১, বৈধ), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১, বৈধ), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬, বৈধ ), শাহ মফিজ ( ব্রাক্ষণবাড়িয়া-২, বৈধ), মোরশেদ সিদ্দিকী (চট্টগ্রাম-৯, বৈধ) মহিউদ্দিন মোল্লা (ব্রাক্ষণবাড়িয়া-৪, বৈধ)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ২৩৩টি আপিল আবেদনের ওপর শুনানি হবে। এসব আবেদনের মধ্যে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্রের ওপর শুনানি করবে ইসি।

সূত্রে আরও জানিয়েছে, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন ইসিতে। এর মধ্যে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।