,

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণের জন্য কাজ করেছি, জনগণ খুশি হয়ে ভোট দিলে আছি, না দিলে নাই।’

গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ধ্বংসের দিকে যেত চাই না, আমরা অগ্রগতির দিকে যেতে চাই। আজকে দেশের মানুষ বুঝতে পারে তাদের জন্য কারা কাজ করেছে। কাজ করলেই জনগণ ভোট দেবে, এমন নয়। তাদেরকে বারবার তা মনে করিয়ে দিতে হবে।’

এর আগে গণভবনে তিন শতাধিক সাবেক আমলা, কূটনীতিক, প্রকৌশলী, কৃষিবিদ আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে একাত্মতা প্রকাশ করেন এবং নৌকার বিজয়ে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এসময় সাবেক আমলা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসকদের মধ্যে ৩০৭ জন উপস্থিত ছিলেন।

সাবেক সরকারি আমলাদের মধ্যে সিনিয়র সচিব ৬৫ জন, সাবেক রাষ্ট্রদূত ৯ জন, যুগ্ম ও উপ সচিব পর্যায়ে ৭৫ জন, স্বাস্থ্য ক্যাডারের ১৪ জন, শিক্ষা ক্যাডারের ১৫ জন, প্রকৌশলী ২৭ জন, বন ও ডাক বিভাগের ১১ জন, পুলিশ ক্যাডারের ১৪ জন, কর ১৩ জন, কৃষি ৬৭ জন, টেলিকম, শুল্ক, রেলওয়ে, খাদ্যসহ অন্যান্য কাডারে ১১ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

গত ২৭ নভেম্বর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সমর্থন করে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর