মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে বাবার ভুল ধরিয়ে দিলেন সুহানা!

news-image

বিনোদন ডেস্ক : আর কিছুদিন পরই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জিরো’। এ ছবিতে বামন চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ। নাম বাউয়া সিং। আনন্দ এল রাই পরিচালিত এ ছবির ‘ইশকবাজ’ গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে সালমান খান ও শাহরুখ খানকে একসঙ্গে নাচতে দেখা গেছে।

‘ইশকবাজ’ গানটির আগে ‘মেরে নাম তু’র টিজার মুক্তি দেওয়া হয়। গানের দৃশ্যে শাহরুখ ও আনুশকা শর্মা দর্শকের মন জয় করেছেন। গানের কথাও চমৎকার।

শুক্রবার ‘মেরে নাম তু’ গানটির নেপথ্যের গল্প বললেন শাহরুখ খান। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কন্যা সুহানা খানের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে শাহরুখ লিখেছেন, ‘মেরে নাম তু’ গানের কথা ঠিকভাবে উচ্চারণ করার জন্য বলিউড বাদশাহকে সাহায্য করেছেন সুহানা! বাবার ভুল ধরিয়ে দিয়েছেন সুহানা।

‘জিরো’ সেটে হাজির ছিলেন সুহানা খান। সেখানে তোলা ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে শাহরুখ লিখলেন, “মেরে নাম তু’র সব কাজ শেষ করলাম… এটা খুব মিষ্টি। সেটে ঠিকভাবে যেন গাই, সেজন্য আমার কন্যা সব শিখিয়ে দিয়েছে। আশা করি, গানটি দেখার পর সে অনুমতি দেবে।’

ছবিতে দেখা যাচ্ছে, বাবা মেয়ে গানের রিহার্সাল করছেন।

আরেক টুইট বার্তায় শাহরুখ খান জানিয়েছেন, একটি গান বারবার তাঁকে গাইতে হয়েছে। শুটিং থেকে তিনি অন্যতম সেরা অভিজ্ঞতা পেয়েছেন। আর তা সম্ভব হয়েছে কন্যা সুহানা খানের জন্য।

সুহানা লন্ডনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। মাঝেমাঝেই তিনি মুম্বাইয়ে যান। আর সুযোগ পেলেই আদরের কন্যাকে দেখতে লন্ডনে উড়াল দেন শাহরুখ।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আদুরে কন্যা সুহানা খান ইতিমধ্যেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন।

কিছুদিন আগে লন্ডনের মঞ্চে একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেন সুহানা। আর সুহানার পারফর্মেন্স দেখতে সোজা ওই দেশে চলে যান শাহরুখ। সুহানার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন আর তা ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছিলেন তিনি।

১৯৯১ সালে বিয়ে করেন গৌরী খান ও শাহরুখ খান। তাঁদের দ্বিতীয় সন্তান সুহানা খান। অপর দুই সন্তান আরিয়ান খান ও আব্রাম খান। এমনিতেই বলিউডের তারকাসন্তানদের দিয়ে ভক্তদের আগ্রহ অনেক। সামাজিক মাধ্যমে সুহানা খান ব্যাপক জনপ্রিয়।

চলতি বছরের আগস্ট সংখ্যায় জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগের প্রচ্ছদকন্যা হন সুহানা। এর পর তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় বিনোদন দুনিয়ায়। গত বছর তাঁকে ল্যাকমে ফ্যাশন সপ্তাহেও দেখা গিয়েছিল। পড়াশোনা শেষ করে সুহানা অভিনয় জগতেই নিজের ক্যারিয়ার গড়তে চান।

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘জিরো’। তাঁর বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সূত্র : বলিউড লাইফ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক