মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ফারুক

news-image

নিউজ ডেস্ক : অবশেষে ঢাকা ১৭ আসনের প্রার্থী চিত্রনায়ক ফারুক। এর মাধ্য দিয়ে অবসান ঘটলো সকল আশঙ্কার। আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। আজ শুক্রবার সকালে এ বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন জানান ফারুক। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।

গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট পান। ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়।

এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ। তৈরি হয়েছিল জটিলতা। তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।

ফারুক বলেন,নেত্রী আমার ওপর আস্থা রাখবেন আমি জানতাম। আমার বিশ্বাস সত্য হলো। আজ সকালে দলের পক্ষে নানক সাহেব ও ওবায়দুল কাদের(আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করলেন। পার্টি অফিস থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বললেন।

ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক