রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীতা ফিরে পেলেন মেজর আক্তারুজ্জামান

news-image

অনলাইন প্রতিবেদক : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে, গত রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে মেজর (অব.) আক্তারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে পরে তিনি ইসিতে আপিল করেন। বিডি-প্রতিদিন