মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি সচিব চান শটগানধারী দেহরক্ষী

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সার্বক্ষণিক একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। পিস্তলধারী এই নিরাপত্তারক্ষীকে নিযুক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিজের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছেন ইসি সচিব। উপলক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু পিস্তলধারী নয়, এবার ইসি সচিব চাইছেন শটগানধারী একজন নিরাপত্তারক্ষী। এ জন্য ইসি সচিবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে চিঠি দেওয়া হয়েছে।

৩ ডিসেম্বর ডিএমপি কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন ইসি সচিবের একান্ত সচিব মোহাম্মদ আল-মামুন।

শটগানসহ দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্তির বিষয় উল্লেখ চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ মহোদয় এ নির্বাচন কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিব মহোদয়ের নিরাপত্তার জন্য ডিএমপি প্রোটেকশন বিভাগ কর্তৃক নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী অথবা গানম্যান বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনোত্তর কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী অথবা গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।’

তাই ইসি সচিবের নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে শটগানধারী দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক