,

১৬ ডিসেম্বর থেকে সারাদেশে ‘বিজয় মঞ্চ’ করা হবে

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সব জেলা উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল সোমবার সন্ধ্যায় ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানানো হবে।

তিনি আরো বলেন, বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্বয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নেতা ড. শাহাদত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর