,

প্রভা পারবেন টিম ঢাকাকে এগিয়ে রাখতে?

news-image

বিনোদন প্রতিবেদক : কোনও পর্বে টিম কলকাতা এগিয়ে থাকে; আবার কোনোটিতে টিম ঢাকা। এগিয়ে থাকা আর পিছিয়ে পড়ার তুমুল লড়াইয়ে টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে দুই বাংলার তারকাদের নিয়ে টিভি অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’।

নাগরিক টিভির এ অনুষ্ঠানটির আজকের পর্বে টিম ঢাকার দ্বিতীয় লাইফ লাইনের তারকা হিসেবে পারফরমেন্স করবেন টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি কি পারবেন ঢাকাকে এগিয়ে রাখতে- তা জানা যাবে আজ (৪ ডিসেম্বর) রাত ১০টায়।

প্রভা বলেন, ‘আমি নাচের মেয়ে নই। কোরিওগ্রাফারদের সহযোগিতায় কাজটা করেছি। এছাড়া আমি অনেক বছর পর নাচের শোয়ে পারফরমেন্স করলাম। প্রায় ছয়-সাত বছর পর। এর আগে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিলেও প্রতিযোগিতার অনুষ্ঠানে এটাই প্রথম।’

বাংলাদেশ এবং কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ও উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকদের মাঝে তুলে ধরার জন্যই ‘বাজলো ঝুমুর তারার নূপুর’।

আয়োজনের মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয় জন করে মোট বারোজন তারকা। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। আর কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি আছেন।
প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন ও কলকাতার এক সময়ের সাড়া জাগানো নায়িকা ও বর্তমান ভারতীয় লোকসভার সংসদ সদস্য শতাব্দী রায়।

বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে যুক্ত চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৗস, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ ও সজল। অপরদিকে কলকাতা থেকে আছেন সংগীতশিল্পী জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র এবং নৃত্যবিশারদ তনুশ্রী শংকর।

‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন কলকাতার সৌরভ এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে নাগরিক টিভিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর