শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভাকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এমনটাই বলেন।

শেখ হাসিনা বলেন, আজ (সোমবার) আমাদের (মন্ত্রিসভা) শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন।

‘পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’

বৈঠক শেষ সেখানে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।