মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে গিয়ে তোপের মুখে সিইসির ভাগ্নে শাহজাদা

news-image

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা।

এ নিয়ে প্রথম থেকেই আলোচনায় ছিলেন আওয়ামী লীগের এই প্রার্থী।

এরইমধ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেখা যায় শাহজাদাকে।

এরপর তিনি সাংবাদিকদের তোপের মুখে পড়েন। একের পর এক সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন শাহজাদা।

ইসিতে কী কারণে এসেছেন জানতে চাইলে শাহজাদা বলেন, ‘একেবারে ব্যক্তিগত’ কাজেই মামার সঙ্গে দেখা করতে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের মা অসুস্থ, তার ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন নিয়ে এসেছি আমি। কারণ স্থানীয় এলাকায় এই ওষুধ পাওয়া যায় না। প্রেসক্রিপশন দিয়েই চলে এসেছি। আর কোনো কাজ ছিল না।

প্রেসক্রিপশন নিয়ে ইসিতেই কেন এলেন এমন প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, আমি আজই (সোমবার) ঢাকায় এসেছি, সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছি, সেটা কীভাবে দিব এখানে না আসলে?

এর আগেও সিইসির দফতরে যোগাযোগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, সেটা তো অনেক আগে, সেটা তো এখন না, সেটা তফসিলের আগে।

মামা হিসেবে সিইসির কাছে কোনো সহযোগিতা চেয়েছেন কি না? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, প্রশ্নই ওঠে না। এটা তার যেভাবে আছে, সেই নিয়মেই চলবে। এতে আমার সহোযোগিতা চাওয়ার কি আছে?

প্রার্থী হওয়ায় মামার সম্মতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। নির্বাচন আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথায় কী করছি, এটা তো (তার) খোঁজ রাখার ব্যাপার না। আমি তো উনার পরিবারের অংশ না। আমি আত্মীয়, কিন্তু পরিবারের অংশ না।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে নূরুল হুদার বাধা ছিল কি না এ প্রশ্নের জবাবে শাহজাদা বলেন, এখানে কোনো প্রশ্নই আসে না। এটা গণতান্ত্রিক অধিকার একজন নাগরিকের নির্বাচন করা। আমি তাই করেছি। আমি নিজে স্বাবলম্বী, তাই যেভাবে চলার সেভাবে চলি।

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমি যা আশা করেছিলাম, তার থেকে অনেক সুন্দর। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম শাহজাদা।

এই আসনে রোববার মনোনয়ন বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনিসহ আরও একজন বিএনপি প্রার্থী বাদ পড়লেও উৎরে গেছেন শাহজাদা।

পটুয়াখালী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর হোসাইনকে বাদ দিয়ে শাহজাদাকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

আসনটিতে ২০০৮ সালের সংসদ সদস্য গোলাম মওলা রনি মনোনয়ন না পাওয়ার পর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, তবে বাছাইয়ে তা বাদ পড়ে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক