,

সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়: ইমরান

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর হিসেবে মনোনয়ন জমা দেওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘নগণ্য ইস্যুকে কেন্দ্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমারসহ অন্যদের মনোনয়ন বাতিলে যেসব কারণ দেখানো হয়েছে, সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়।’

সোমবার নিজের মনোনয়ন ফিরে পেতে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এর আগে, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ভোটারদের এক শতাংশ সমর্থনে ‘ত্রুটি থাকায়’ ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

ইসিতে এসে ইমরান এইচ সরকার আরও বলেন, ‘প্রার্থিতা বহালে আপিল করতে নির্বাচন কমিশনে এসেছি। আশা করি, কমিশন এটা বিবেচনা করবে।’

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হয়েছে। এতেই অবৈধ বলে ঘোষণা দেয়া হলো। আমার বাড়তি ৫শ’ সমর্থন ছিল। তারা সেটি নেননি। এক শতাংশের তালিকা ঠিক ছিল। হয়তো সিরিয়াল এদিক-সেদিক ছিল। এরপর আমি বলেছি, এটা ঠিক করে দেই। কিন্তু, রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি।’

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। পরে তাদের আবেদনের উপর ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর