,

রিটার্নিং অফিসারের কক্ষসংলগ্ন রুমটি এখন ‘টক অব দ্য কান্ট্রি’ : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রিটার্নিং অফিসারের কক্ষ সংলগ্ন ছোট রুমটি এখন টক অব দ্য কান্ট্রি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া আরও একটি আক্রোশের শিকার হলেন শেখ হাসিনার। বিনা অজুহাতে বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

রিটার্নিং অফিসারের কক্ষসংলগ্ন ছোট রুমটিকে ‘টক অব দ্য কান্ট্রি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে কি হবে না সেটি জানার জন্য বারবার রিটার্নিং অফিসার ওই ছোট্ট রুমে ছুটে যান। মূলত সরকারের নির্দেশ শোনার জন্য রিটার্নিং অফিসারকে বারবার ওই রুমে যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রার্থীদের অনেকেরই মনোনয়নপত্র নির্ভুল থাকার পরেও উক্ত ছোট রুম থেকে ফিরে এসে রিটার্নিং অফিসার বলেন উপরের নির্দেশ আছে বলেই এই মনোনয়নপত্র বাতিল করতে আমি বাধ্য হচ্ছি।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একজনেরও মনোনয়নপত্র বাতিল হয়নি। কারণ তাদেরকে সাধু-সান্নাসী বলে মনে করে নির্বাচন কমিশন।’

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্রের কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সৈয়দ আশরাফুলের স্বাক্ষর করা না শর্তেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। বলা হয়েছে সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন হয়ে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন আছে।’

এ সময় তার সুস্থতা কামনা করে রিজভী বলেন, ‘আমরা অবশ্যই তার সুস্থতা কামনা করি। কিন্তু কেউ বিদেশে অবস্থান করলে চিকিৎসাধীন থাকলে তার স্বাক্ষর কিংবা টিপসই সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের অ্যাম্বাসির একজন ফার্স্ট সেক্রেটারি কর্তৃক সত্ত্বায়িত করতে হবে, যার মর্যাদা হবে একজন ম্যাজিস্ট্রেটের সমমানের।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর