,

দীপবীরের রিসেপশনে আমন্ত্রণ পাননি যে তারকারা

news-image

বিনোদন ডেস্ক : ইতালির লেক কোমোতে সিদ্ধি ও কন্নড় রীতিতে বিয়ের পর মুম্বাইতে ঝমকালো রিসেপশন পার্টির আয়োজন করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত শনিবার অনুষ্ঠিত ওই পার্টিতে উপস্থিত ছিলেন না এরকম তারকা খুব কমই রয়েছে। তবে পার্টিতে দেখা যায়নি এমন দুই তারকার খোঁজ পাওয়া গেছে যাদের আসলে আমন্ত্রণই পাঠাননি নতুন দম্পতি।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা-রণবীর নিমন্ত্রণ পাননি এমন দুই বলিউড তারকারা হলেন- সুশান্ত সিং রাজপুত ও কঙ্গনা রানাওয়াত।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা সুশান্তের সঙ্গে রণবীরের সম্পর্ক নাকি বিশেষ ভালো নয়। কারণ ২০১৭ সালে ‘বেফিকরে’ ছবিটিতে নাকি অভিনয় করার কথা ছিল সুশান্তের। পরে ছবিটি করেন রণবীর। সেখান থেকেই নাকি দুজনের সম্পর্কে চিড় ধরে বলে শোনা যায়। এখানেই শেষ নয়, সঞ্জয়লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবিতে রণবীর যে চরিত্রে অভিনয় করেছেন, সেটার জন্যও প্রথমে সুশান্তকে ভাবা হয়েছিল। পরে সেখানে প্রস্তাব পান রণবীর। ছবিটি রণবীরের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। আর এই ছবিতে কাজ করতে গিয়েই দীপিকার সঙ্গে প্রেমের সূত্রপাত।

অন্যদিকে, দীপিকার সঙ্গে কঙ্গনার সম্পর্ক খারাপ হতে শুরু করে ২০১৪ সালে। ওই বছর মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান দীপিকা। তবে সেই পুরস্কার তিনি কঙ্গনার ‘কুইন’ ছবির জন্য উৎসর্গ করেন। তবে কঙ্গনা দীপিকাকে ন্যুনতম সৌজন্যটুকু দেখাননি।

তবে দীপিকার ‘পিকু’ ছবির স্পেশাল প্রদর্শনে গিয়েছিলেন কঙ্গনা। তবে দীপিকা নাকি ‘তনু ওয়েডস মনু’ ছবির স্পেশাল প্রদর্শনে যাননি, যদিও কঙ্গনা দীপিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এসব কারণেই দীপিকা কঙ্গনার দূরত্ব বাড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর