,

বিয়েতে বাজি ফাটিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বয়সে ১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করার আগে থেকেই সমালোচনায় ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের সপ্তাহে নতুন করে আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই তারকা। সম্প্রতি দূষণমুক্ত দীপাবলি উদযাপনে দর্শকদের বাজি না ফাটানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে এই উপদেশ নিজেই রক্ষা করতে পারেননি তিনি। তার ওই পরামর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়েতে এক বিতর্কিত কাণ্ড করলেন তিনি।

গত শনিবার খ্রিস্টান ধর্ম অনুসারে নিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। দিনটি উদযাপন করতে ভারতের যোধপুরের উমেদ ভবনে একটি আলিশান আয়োজন করেন নব দম্পতি। সেখানে হলিউড-বলিউডের একাধিক গায়ক-গায়িকারা স্টেজে পারফরমেন্স করেন। মুহূর্তটি অসংখ্য বাজি ফাটিয়ে উদযাপন করেন এই দম্পতি। ভবনের আকাশে ঝলসে ওঠে বাজির আলোয়।

সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরই প্রিয়াঙ্কার বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। কারণ, দূষণমুক্ত দীপাবলি উদযাপনের আবেদন করেছিলেন এই অভিনেত্রী। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ, চলতি বছরে বাজি না ফাটানোর আবেদন করেছিলেন তিনি।

এক ভিডিওতে প্রিয়াঙ্কা মিনতি করে বলেছিলেন, ‘দীপাবলিতে বাজি ফাটাবেন না। আলো জ্বালিয়ে মিষ্টিমুখ করে দীপাবলি উদযাপন করুন। দূষণমুক্ত দীপাবলি পালন করুন যাতে আমার মতো শ্বাসকষ্টের রোগী ও পশুপাখি সবাই উত্সব উদযাপন করতে পারে।’

প্রিয়াঙ্কাকে তার উপদেশের কথা স্মরণ করিয়ে নেটিজেনদের কটাক্ষ করে বলেন, বলিউড সেলেবরা বাজি ফাটালে অক্সিজেন তৈরি হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও বাজি ফাটাচ্ছেন।
অন্যজন লিখেছেন, এবার কি নিক-প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করবে প্রশাসন?

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর