,

আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার থেকে ৩০৫৬ জন প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা শুরু হবে। এই প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন বলে জানা গেছে।

আরো জানা গেছে, ঋণখেলাপি সনাক্ত করতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রার্থীদের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওইদিন নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ৩০৫৬ মনোনয়নপত্রের মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহে ২৩৬, ঢাকায় ৭০৮, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৮ আসনে। এ আসনে ২২ জন। আর সর্বনিম্ন মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে। এ আসনে চারজন।

পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর