,

শুটিংয়ের আগেই শাকিবের সিনেমার হল বুকিং

news-image

বিনোদন প্রতিবেদক : ১০ জানুয়ারি শুরু হবে কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিং। প্রথমবার শাকিব খান এই পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। নতুন খবর হলো, শুটিংয়ের আগেই শুরু হয়েছে ছবিটির হল বুকিং। যশোরের মণিহার, সিরাজগঞ্জের সাগরিকা, চট্টগ্রামের সিনেমাপ্লেক্স, শেরপুরের সত্যবতী, সিলেটের বিজিবির মতো বড় হলগুলো এরই মধ্যে ছবিটির জন্য অগ্রিম টাকা দিয়েছে, জানালেন প্রযোজক ইকবাল হোসেন জয়।

কাজী হায়াতও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর পর পরিচালনায় ফিরছি। দীর্ঘ অনুপস্থিতির পরও হল মালিকরা আমার ছবির প্রতি আগ্রহ দেখিয়েছেন। উৎসাহ দেওয়ার জন্য অগ্রিম বুকিংও করেছেন। তাঁদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে কথা দিচ্ছি, শাকিব খানকে নিয়ে ব্যতিক্রমী ছবি উপহার দেব।’

কথা হয় মণিহার হলের প্রতিনিধি আলী আকবরের সঙ্গে। তিনি বলেন, ‘ছবিটির সহপ্রযোজক শাকিব খান। তাঁর তত্ত্বাবধানে নির্মিত হবে ছবিটি। তা ছাড়া কাজী হায়াতের মতো গুণী পরিচালকও আছেন। তাই সাত পাঁচ না ভেবে আমরা ছবিটি নিয়েছি।’

নতুন ছবি মুক্তি পেলে সাগরিকায় এখনো দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। হলটির প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, ‘হল চালানোর জন্য বছরে শাকিবের অন্তত ছয়টি ছবি দরকার। কিন্তু শাকিবের হাতে আছে তিন-চারটা ছবি। তাই আগেভাগেই বুকিং করে রাখা নিরাপদ মনে করেছি। তা ছাড়া কাজী হায়াতের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছেন শাকিব। অন্য রকম কিছু হবে—এমনটা আশা করাই যায়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর