মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা-নিকের রিসেপশনে বিশেষ অতিথি মোদি

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোর তোড়জোড় শুরু হয়ে গেছে দুই পরিবারে। নিক জোনাস, জো জোনাস, সোফি টার্নাররা ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন। যার জন্য নিরাপত্তার আঁটসাট ব্যবস্থা করা হয়েছে যোধপুর জুড়ে। আলোচিত এ জুটির বিয়ের রিসেপশনে দাওয়াত পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর রিসেপশনে থাকবেন তিনি।

এছাড়া এই অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম নাম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা চোপড়া। তবে ব্যস্ততার কারণে তাদের দেখা হয়নি। দেখা না হলেও প্রধানমন্ত্রী মোদি তাদের নিমন্ত্রন পেয়েছেন। শুধু তাই নয়, তিনি ঘনিষ্ঠ মহলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক